লোড হচ্ছে...
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়কে বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাকে হত্যা সংক্রান্ত এই মামলার রায় বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা এই রায়কে স্বাগত জানাই।’
৯ এপ্রিল, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা বিভাগের সভানেত্রী মিসেস নুরুস সাহিবা বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নারীর প্রতি বিশেষ করে শিশুদের প্রতি যে নৃশংস ঘটনা ঘটছে, তা কল্পনার বাইরে। অপরাধীরা প্রকাশ্যে পাপী চরিত্র প্রদর্শন করছে, কিন্তু আইনের দীর্ঘসূত্রিতা ও জটিলতার কারণে শাস্তি নিশ্চিত করা যায় না। ফলে ভুক্তভোগী পরিবার আদালতের দরজায় ঘুরতে ঘুরতে নাজেহাল হয়ে পড়ে, আর অপরাধীরা পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে।
৮ মার্চ, ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বিএনপি ও জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘বাংলাদেশের মানুষ তাদেরকে চেনে। তারা আগের আইন ও নিয়মেই দেশ চালাতে চায়। তাদেরকে বিশ্বাস করার কোন কারণ নাই। ’ রোববার বিকেলে ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রফেসর আবু মোকাররম মুহাম্মাদ কামাল উদ্দিনের সমর্থনে আয়োজিত চরফ্যাশন টিবি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৮ ফেব্রুয়ারি, ২০২৬
গেলো কিছু দিন ধরে চলা রাজনৈতিক উত্তেজনার আপাত অবসান হলো। ১১ দলীয় জোট থেকে বের হয়ে গেলো ইসলামী আন্দোলন। ইসলামপন্থীদের এক বাক্সের যে নীতি ইসলামী...
১৬ জানুয়ারি, ২০২৬
আজ সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সাম্প্রতিক সংবাদ সম্মেলনে অনুপস্থিত থাকার পর রাজনৈতিক জোটের ভেতরে চলমান সমঝোতা, বিশেষ করে আসন ভাগাভাগি নিয়ে সৃষ্ট পরিস্থিতি নিজেদের অবস্থান স্পষ্ট করতেই এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে জানান, শুক্রবার বিকেল ৩টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে
১৬ জানুয়ারি, ২০২৬
গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বাধীন রাজনৈতিক সমঝোতার পথচলা এখনও বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনার মধ্যেই রয়েছে বলে জানিয়েছে দলটি।
১৫ জানুয়ারি, ২০২৬
২০২৬ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি ও জোট গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। সব প্রস্তুতি শেষ করে আনুষ্ঠানিক সংবাদ...
১৪ জানুয়ারি, ২০২৬

